ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সোনারগাঁয়ে বিষাক্ত মদপানে ছাত্রলীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিষাক্ত মদপানে ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়েছে। রবিবার (৭ নভেম্বর) রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় রাতে তিনি মদ্যপান করেন। পরে অসুস্থ অবস্থায় ঢাকায় নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত ছাত্রলীগ নেতার নাম সম্রাট হোসেন সোহান (২২)। তিনি উপজেলার ঝাউচর গ্রামের তোফায়েল আহমেদ স্বপন মিয়ার ছেলে।


এদিকে পরিবার সূত্রে এই ঘটনা নিশ্চিত করে জানানো হয়, সোহান শনিবার রাতে মদ সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑